লিখা হোক সম কল্যাণ পুঞ্জিভুত
M
0
Altın Yaprak
সামান্য কত গুলো নিরস অলৌকিক শব্দ
যার মাতমে লুকানো হাজারো প্রেষণা
হাজারো পুণ্যের দিশা পর্ব দশা
আর এটিই আমার ন্যূন কবিতা
কিছু লিখা স্যুভেনির বন্ধনী থেকে
কিছু খেয়ালের বশে
কিছু ইচ্ছের অনুরোধে
যা হয়ে উঠে মাঝে মাঝে
বিপদ সংকুল অথবা কল্যাণ তট
কিছু অনুলিপি অবাক করে কাউকে
কেউ বা আবার নাক মুখ ভ্রু কুঁচকায়
আবার কেউ বা সদা হাসিতে উড়িয়ে দেয়
আর আমি থাকি অনড় আমার বোধ্য লিখাতে
এতেই যে আমি নিজেকে পারি চিনতে
কারো কষ্ট হোক তা আমি চাইনা
চাই সকলের হোক সম কল্যাণ পুঞ্জিভুত
এ চেষ্টায় হোক আমার জন্য সাধ্য স্বত্ব
-১১/০৩/০৪
Bu şiiri puanla
Henüz puan verilmemiş