মানুষের কৃতঘ্ন হওয়ার হোলি খেলা
M
0
Altın Yaprak
হে পিতা
উন্মুক্ত বাতাসে তোমাকে চলতে দেখেছি
ঝড়ো হওয়ার মত প্রবল বেগে
স্বাধীনতার অম্লান সূর্য আনয়নে
যে বেগ তিমির মন্দিরে দেখে মুনাফিক দল ত্রস্ত হয় ভয়ে
তবু তারা হাত মিলায় পিচাশের রক্ত হাতে
স্যাঁতসেঁতে রক্তের চোপসে যাওয়া মেঝে
কান্নার আওয়াজ না তুলে শোকে বিধ্বস্ত নীলিমা
উন্মাদ আমি ওই দূরের লালিমা আকাশের পানে
ওতপ্রোত চড় খাই বুকের কঙ্কালে
রাতের আঁধারে ঘুঘু আর পেঁচারা নিশ্চুপে দেখছে-
মানুষের কৃতঘ্ন হওয়ার হোলি খেলা!
নিরুদ্দেশ সবই -উচ্ছিষ্ট উন্মাদে আজ চলছে বাঙালির রাজনীতি
Bu şiiri puanla
Henüz puan verilmemiş