অহঙ্কার! তুমি ভুলে ভরা পাথেয়
M
0
Altın Yaprak
ভুল করি আমি, ভ্রান্তের প্ররোচনা আমার কর্মে
অহমের উৎসাহে আমি অন্ধত্ব বরণে
দোষ চাপায় অন্যের ঘাড়ে
আমি চলি নির্বোধ অহঙ্কারে
বোধশক্তিকে নগ্ন রাখি আমার অহংবোধে
উন্মাদ তৃপ্তি আসে তাতে
অবশেষে দেখি আমি সবি শূন্য পথে
নেই কেউ এই পথে আমার সাথে
সবাই ব্যস্ত থাকে আপন কাজে
ছেড়ে চলে যায় আপন গন্তব্যে
শুধু আমিই পড়ে থাকি অহংকারের শূন্য ভাগাড়ে
"অহঙ্কার " দেখছি তুমি ভুলে ভরা পাথেয়, শূন্য অন্ধকারে!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş