প্রেম; যার কোন বিভাজিত রূপ নেই- বাবা শামস তাবরিজ
M
0
Altın Yaprak
জীবন সংসার পুরোটায় শূন্যতার ফিরিস্তি
যদি সেখানে প্রেম বিচরণ না করে
নিজেকে সেই প্রেম সুধার সন্ধানী বানাও
প্রশ্ন হয়না যে প্রেমে
প্রশ্ন করোনা নিজেকে
কোন ধরনের প্রেম তোমার সন্ধান করা উচিত
আধ্যাত্মিক না জাগতিক,
স্বর্গীয় না পার্থিব,
পাশ্চাত্য না প্রাচ্য প্রেম?
বিভাজন শুধু বিভাজনের দিকে টানে
প্রেম যার কোন বিভাজিত রূপ নেই,
নেই কোন সংজ্ঞা
প্রেম শুধু প্রেমেই খাঁটি আর সাধাসিধে
প্রেম জীবনের পানি আর
প্রেমিক আগুনের আত্মা
জগতে ভিন্ন রূপ নেই যদি আগুন ভালোবাসে পানি
-ভাবানুবাদ
Bu şiiri puanla
Henüz puan verilmemiş