Red Stain
M
0
Altın Yaprak
আমি দেখেছি সোনালী সকাল উড়ে যেতে
ওই ঈগলের পাখা ধরে ঠিক দুপুরের দিকে
দুপুরের উষ্ণতা আমার প্রতিবিম্ব ছুঁয়ে
দৌড়ে চলেছে পড়ন্ত বিকেলের কোলে
রূপালী বিকেল আঁকছে গোধূলির নিদর্শন
অমলিন প্রকৃতির অবিনশ্বরতায়
ঘোর অন্ধকারে আমার মূর্তিতে আমি
অস্তিত্ত্বের জোয়ারে বালি, সিমেন্ট আর কঙ্করের নশ্বর ভূমি
অনাবিল ঘাসের চাদরে রাজনীতির নির্লজ্জ্ব লাল দাগ এঁকে
আজো আমি দাঁড়িয়ে থাকি লৌহের কঙ্কাল হয়ে
-১৮.১২.২০২০ চট্টগ্রাম
I saw the golden morning fly away
Holding the eagle's wings just around noon
The warmth of the afternoon touches my reflection
And running in the lap of the falling afternoon
The silver afternoon is drawing patterns of twilight
In the immortality of contented nature
I am in my idol in downright darkness
in the tide of existence that is mortal land of sand, cement, and gravel
Painting a shameless political red stain on the translucent grassy canvas
Still, I stand like an iron skeleton
-18.12.2020 Chittagong
Bu şiiri puanla
Henüz puan verilmemiş