সামান্য পার্থিব প্রসাদের জন্য
M
0
Altın Yaprak
বিকৃত কিংবা বিক্রিত হয়ে গিয়েছেন তাঁরা
তবে সমাজ বিবর্জিত নন
বিত্ত বৈভব বা প্রভাবশালীও নন
তাঁদের পদচারণা ছিল বিবেকের দুর্গম পথে
নির্ভীকভাবে। কলম সাহসী কমরেড
এখন তাঁরা নাকি হাঁটছেন লঙ্গরখানায়
সামনি পার্থিব প্রসাদের আশায়!
তাঁরা নাকি এখন চাটুকার হচ্ছেন
অদ্ভুত সব মহামানবের!
তাদের সবকিছুই এখন অজানা ইশারায় চলে
দানশীল দানবের দক্ষিণা
এখন সাহসী কলম কমরেডের একমাত্র তৃপ্তি
দূর্গমে কলমী গমন, নীতিবাক্য রচন, সাম্যতা বন্টন
তাঁদের কাছে এখন অর্থহীন ব্যর্থ অর্জন
ঐশ্বর্যের মুকুট ধারে লালায়িত তাঁরা
যার আগুন্তক সন্তান আর বিষাক্ত অক্সিজেন
তবে কি আগুন্তকরা জন্ম নিবে বিষাক্ত রক্তে?
Bu şiiri puanla
Henüz puan verilmemiş