সভ্যতা মানবতার
M
0
Altın Yaprak
সভ্যতার আবিষ্কার ধ্বংস দিয়ে নয়
সভ্যতার আবিষ্কার নতুন দিগন্ত উম্মোচনে নয়
নতুন নতুন বিস্ময় আবিষ্কারের নাম সভ্যতা নয়
সভ্যতা বিশাল বিশাল দালানকোটার নাম নয়
সভ্যতা গ্রামের মেঠো পথ পাকা করা নয়
সভ্যতা নতুন নতুন ফ্যাশনেবল বসনাবৃত করার নাম নয়
সভ্যতা নতুন জ্ঞানের সমাহারের নাম নয়
সভ্যতা নয় ধর্মীয় মন্দিরে প্রভুর নামে জপমালা পাঠের নাম
নয় প্রভুর নামে উপঢৌকন উৎসর্গ করার নাম সভ্যতা
সভ্যতা ধর্মীয় মঞ্চে ধর্মগ্রন্থ পাঠের নাম নয়
মানবতা- স্রষ্টার দেয়া বিস্ময়কর উপহার
বিবেকের শ্রেষ্ট অনুভব, সকল সভ্যতা এখানে নিহিত থাকে
মানবতার বিবেককে জাগাতে হবে আমাদের
Bu şiiri puanla
Henüz puan verilmemiş