তুমিহীনে ভাবনা না আসে
M
0
Altın Yaprak
ভাবনার বিয়োজন হয় তুমিহীনে
কাব্য ভাবনা সব মিছেমিছি
নিরালায় শব্দের উদ্ভট তামাশা
শব্দ চয়ন সম্ভার খুব নিঃস্ব
রাতের স্তব্ধতা ভেদ করে যখন শুনি তোমাকে
মনে হয় কাঁদছে তোমার দোতারা
মায়ার প্রেমে ভুলতে পারছেনা তোমায়
তুমি যে প্রেম দিয়ে চলে গেলে
উজান বাউলা ভাটির দেশে
নিঃসঙ্গ দোতারার প্রেম বিরহ
কেমনে পারলে ভুলে চলে যেতে
বিধির পিরিতের তুমি প্রিয় সখা ছিলে
তবে কেন বিচ্ছেদের অঞ্জলি দিলে
মায়াবতী দোতারার সাথে
তবে কি বিচ্ছেদের অনল জ্বালিয়ে দিলে
যে অনলে পুড়ে অঙ্গার হলে
ভাবনা কি আসবে তুমি হীনে?
Bu şiiri puanla
Henüz puan verilmemiş