জীবন চলে গেছে নিঃশব্দ পায়ে,
P
0
Altın Yaprak
জীবন চলে গেছে নিঃশব্দ পায়ে
জীবন চলে গেছে নিঃশব্দ পায়ে,
ভোরের শিশিরের মতো কোনো শব্দ না করে,
মরুভূমির মতো নীরবতা,
কালের অন্ধকার চারিদিক ছাওয়া,
ঝিঁঝিঁ পোকা ডাকে খাল-বিলের ধারে,
কালবৈশাখীর পর যেন সব শূন্য করে,
জীবন চলে গেছে নিঃশব্দ পায়ে।
জীবনের যত আড়ম্বর সবই জড়তা,
একটার পর একটা বৃথা লড়াইকে ডাকা,
যে যায় চলে সে আর ফেরে না,
ফেরা তো কেবল কষ্টকর সাধনা,
নতুন আসে পুরাতন চলে যায়,
সবই যেন শূন্যকে বারবার চিনে নেয়,
জীবন চলে গেছে নিঃশব্দ পায়ে।
যে যায় তার জন্য জেগে থাকে মন,
মনের বেদনা থাকে জেগে সর্বক্ষণ,
সবই আছে তবু নেই কিছু আর,
হারানোকে যায় না ফিরে পাওয়া,
যে সকাল গেছে ফুরায়ে; সে কি আর ফেরে?
যে সন্ধ্যা ডুবে গেছে গহন অন্ধকারে;
তার কি আর দেখা মেলে?
জীবন চলে গেছে নিঃশব্দ পায়ে।
@prabir Gayen /01/03/2020/
1: 17 AM.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş