A Tribute To Grazia Deledda (From Bangladesh)

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
সার্দিনিয়ার গল্প ।। রহমান হেনরী আমরা এখন ক্যালেন্ডারের ভেতর দিয়ে চলে যেতে পারি: ৮ ডিসেম্বর ১৯২৭ তারিখে; মানচিত্রের ভেতর দিয়ে চলে যেতে পারি: স্টকহোম সেন্ট্রাল রেল স্টেশনে; চন্দ্রালোকহীন কিশকিশে অন্ধকারে কুয়াশামণ্ডিত সেই এক সন্ধ্যে পৌণে সাতটায়, যেখানে, সার্দিনিয়ার এই ছোটখাটো মেয়েটি, একাধিক ফেরি ও ট্রেনের বদৌলতে, তিন দিন তিন রাতের দীর্ঘ ভ্রমণ শেষে এইমাত্র পা রাখলো, প্ল্যাটফর্মে। তার বয়স ৫৬, চোখের রং বাদামি, চুল শাদা, চামড়া গোলাপি; জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৮৭১; জন্মস্থান: নাওরো, সার্দিনিয়া; নাম: গ্রাজিয়া মারিয়া কোজিমা দামিয়ানা দেলেদ্দা। মাত্র দু সপ্তাহ আগে, প্রথমবারের মতো সৃজিত তার পাসপোর্ট বলছে: এটাই তার একমাত্র বিদেশ ভ্রমণ। এর আগে, তার শৈশব পুড়ে ছাই হয়ে গেছে; বিয়ে হয়েছে সম্পূর্ণ অচেনা আগন্তুক এক যুবকের সাথে, সমুদ্র পেরিয়ে কোনও এক অজ্ঞাত কারণে, যে কিনা পৌঁছে গিয়েছিলো সার্দিনিয়ার সেই পাহাড়ি গ্রামাঞ্চলে; এই মেয়ে ইতালীয়, কিন্তু তার ভাষা রোমান নয়__ সার্দো; জীবনের মতো একটা জীবন পাইয়ে দিতে, যে তার একমাত্র শিশুপুত্রের হাতে, স্মৃতিচিহ্ন স্বরূপ একটা ব্রেসলেট ধরিয়ে দিয়ে, বাবা-মার কাছে রেখে, সেই কিশোরিবেলায় নিরুদ্দিষ্ট হয়েছিলো রোমের জনসমুদ্রে; কিন্তু রোমান শেখেনি কোনওদিন। নরওয়ের সুধী সমাবেশে, আর দুদিন পর, সার্দিয়ানার গল্প শোনাবে সে, যাকে ভদ্রলোকেরা বলে থাকে: নোবেল বক্তৃতা। ওটা শুনতে শুনতেই, জল-স্থল ও পাহাড়খচিত মানচিত্রের ভেতর দিয়ে আমরা যেতে চাই: নাওরো, সার্দিনিয়ায়। * A Tribute To Grazia Deledda FROM BANGLADESH

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.