আদম ভাবছে ।। লুসেলিয়া ক্লিফটন
R
0
Altın Yaprak
.
শে
চুরি হয়ে গেছে আমার অস্থি থেকে
এটা কী কোনও বিস্ময়
ক্ষুধা-সুড়ঙ্গের মধ্যে ফিরে
বেপরোয়া আমি
কাদা ও পাঁজরের পুনঃসংযোগের জন্য
এবং পুনরায় সমগ্র হয়ে উঠতে
আমার ভেতরে কিছু অভাববোধ
একটা নামের ভিতর দিয়ে
আমার কণ্ঠস্বরে গর্জে ওঠার লড়াই করছে
এই জন্মটা খুবই হিংস্র
আমাকে বরং আবার জন্মাতে হবে
.
●
.
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* লুসেলিয়া ক্লিফটন [২৭ জুন ১৯৩৬ - ১৩ ফেব্রুয়ারি ২০১০]: মার্কিন কবি, লেখক ও শিক্ষাবিদ। জন্ম: নিউ ইয়র্কের বাফেলো'তে; মৃত্যুবরণ করেছেন মেরিল্যান্ডের বাল্টিমোরে। পুলিৎজার পুরস্কারের জন্য দুইবারের ফাইনালিস্ট লুসেলিয়া ১৯৭৯-১৯৮৫ মেয়াদে মেরিল্যান্ডের পোয়েট লরিয়েট ছিলেন। ন্যাশনাল বুক এওয়ার্ড ফর পোয়েট্রি [২০০০] এবং রুথ লিলি পোয়েট্রি প্রাইজও [২০০৭] রয়েছে তার প্রাপ্তির ঝুলিতে।
.
*
.
* #LucilleCliftonPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş