আমার বয়স ২৫ ।। গ্রেগরি কোর্সা

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
● . শেলি শ্যাটারটন ও র‌্যাবোর জন্য এক ধরণের প্রেম, একধরণের উন্মাদনা এবং আমার দুর্দশাগ্রস্থ মুখের চিৎকার কান থেকে কানে পৌঁছে গিয়েছিলো: ‌‘‘বৃদ্ধ-কবি-লোকদের ঘৃণা করি আমি! '' বিশেষত ওইসব বুড়োকবি যারা পেছনে ফেরে যারা অন্যান্য বুড়োদের সাথে শলাপরামর্শ করে যারা ফিসফিসিয়ে স্মৃতিচারণ করে নিজেদের যৌবনকালের, এই বলে যে: —তখন আমি এটা করেছিলাম কিন্তু সেটা ছিলো তখনকার কথা সেটা সেই সময়ের কথা— ও হে, বৃদ্ধদের শান্ত করবো আমি, ওদেরকে বলবো: — আমি তোমাদের বন্ধু একদা তোমরা যা ছিলে, আমার মাধ্যমে আবার তোমরা ওটাই হবে— তারপর রাত্রিকালে তাদের আত্মবিশ্বাসী বাড়িগুলোয় গিয়ে ক্ষমাপ্রার্থী-জিহ্বা ছিঁড়ে নেবো আর চুরি করবো ওদের কবিতাগুলো। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . গ্রেগরি কোর্সা (২৬ মার্চ ১৯৩০ - ১৭ জানুয়ারি ২০০১) : মার্কিন কবি। কোর্সা ছিলেন বিট জেনারেশনের কনিষ্ঠতম সদস্য। জন্ম নিউ ইয়র্ক সিটিতে; মৃত্যুবরণ করেছেন মিনিসোটায়। বিট ও পোস্ট-মর্ডানিস্ট সাহিত্য আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। সর্বকনিষ্ঠ হলেও, বিট কবিদের প্রকাশনা-পর্বে, দ্বিতীয় বইটিই [The Vestal Lady on Brattle, ১৯৫৫] ছিলো কোর্সার। উল্লেখ্য, বিট জেনারেশন প্রকাশনায় প্রথম বইটি [The Town and the City, ১৯৫০], ছিলো জ্যাক কেরোয়াকের। . * #GregoryCorsoPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.