আমার লাল পদ্ম ।। গোপালকৃষ্ণ আড়িগা

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
● . উজ্জ্বল এক লাল পদ্ম ফুটেছে আজ পথচারীদের সামনে, কী এক সৌরভের উদ্বোধন! হাওয়া, মৌমক্ষিকা দল, সঞ্চালিত সুবাসের প্রগমণ: উৎসবের আমন্ত্রণ পেতে কার আর থাকবে, অভিলাষ? স্বর্ণরশ্মির ছোঁয়ায়, আনন্দে কাঁপছে জলরাশি, বলো তো, কত প্রকারে আজ তোমাকে ভালোবাসি? অজস্র পথ খুঁজে নিতে ব্যস্ত মৌদলে... পদ্মটা জ্বলজ্বল জ্বলছে; আর রক্তিমাভা জাগছে তার মুখমণ্ডলে; দেখো! প্রভুর সপ্তাশ্ব-রথ ছুটে চলে পূবের আকাশগঙ্গাঞ্চলে... লক্ষ হাতের প্রতিটি মুঠোয় প্রভু, তার প্রণয়-তরঙ্গ সযত্নে বয়। পদ্ম হলো আন্দোলিত। মৌ-গুঞ্জরন স্তিমিত হলো; যেন তাদের হতাশ মন। চারপাশের অলিদের উপেক্ষা করছে সে আর অপেক্ষায় আছে সূর্যের, লাল পদ্মটি আমার। অনাগত প্রত্যূষের স্বপ্ন কি সূর্যের রূপ নেবে, আরও একবার? . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * গোপালকৃষ্ণ আড়িগা (১৯১৮ - ১৯৯২) : বৃটিশ ভারতের কর্নাটকে জন্মনেয়া আধুনিক কন্যাদা ভাষার কবি, শিক্ষাবিদ ও সাহিত্যিক। কন্যাদা ভাষার কবিতায় নবভঙ্গির সূচনাকার গণ্য করা হয়ে থাকে এই কবিকে। গোপালকৃষ্ণ ১৯৯২ সালে, বাঙ্গালোরে মৃত্যুবরণ করেন। . * #GopalakrishnaAdigaPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.