আর কত ভাবে ভালোবাসবো তোমাকে ।। এলিজাবেথ ব্রাউনিং
R
0
Altın Yaprak
আর কত ভাবে ভালোবাসবো তোমাকে? তবে আমায় গুনে দেখতে দাও!
ভালোবাসি গভীরতা, প্রশস্ততা আর উচ্চতার সেইসব সর্বোচ্চ মাত্রায়
আমার আত্মা যতদূর পৌঁছে যেতে পারে, চোখের আড়ালে গেলে পূর্ণ মমতায়,
না থেকেও তুমি থাকো আমার সমগ্রজুড়ে, অনুভবে তুমি থেকে যাও।
তোমাকে তো ভালোবাসি প্রতিদিন, অনিবার্য চাহিদার মৌল পিপাসা
দিবসে সূর্যের আলো, রাত্রিকালে যেরকম প্রয়োজন আলোর উপায়।
তোমাকে স্বাধীনভাবে ভালোবাসি, যুদ্ধে ও সংগ্রামে যাকে দিতে হয় ভাষা;
নির্ভেজাল বাসি ভালো, যেন তারা উঠে আসে প্রশংসার প্রায়।
আমার পুরনো ক্ষতে আবেগের জল ঢেলে, শৈশবের সরল-বিশ্বাসে
তোমাকে আমার করে চাই, আজন্ম লালিত স্বপ্নে মেখে আছো তুমি।
ভালোবাসি, হারানো দিনের সেই প্রেম নিয়ে প্রতিটি নিঃশ্বাসে,
ফিরে যাওয়া সাধু-সন্তদের সাথে যে-প্রেম চিনেছে মৃত্যু-ভুমি।
ভালোবাসি, হাসিতে, কান্নায় আর জীবনের সব কিছু দিয়ে___
ওপারে বিধাতা দিলে পছন্দ-তালিকা, তোমাকেই বেছে নেবো, প্রিয়ে।
* Bengalized by Rahman Henry
** Original:
How Do I Love Thee? - Poem by Elizabeth Barrett Browning
Bu şiiri puanla
Henüz puan verilmemiş