আরাধনা ।। রবার্ট ফ্রস্ট

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
✔️ . ● . সমুদ্রের বেলাভূমি হওয়ার চে' মহত্তর আরাধনা হৃদয় তো ভাবতে পারে না— স্থানের স্থিরতায় বঙ্কিম স্থায়ী ভঙ্গিমা, আর অনিঃশেষ পুনরাবৃত্তিকে গোণা। , . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . ✔️ . * রবার্ট ফ্রস্ট (২৬ মার্চ ১৮৭৪ - ২৯ জানুয়ারি ১৯৬৩) : মার্কিন কবি, নাট্যকার ও গদ্যলেখক। ভার্মন্টের পোয়েট লরিয়েট ছিলেন। যুক্তরাষ্ট্রে প্রকাশিত হবার আগে, প্রাথমিক পর্যায়ে তাঁর কবিতা প্রকাশিত হতে শুরু করেছিলো যুক্তরাজ্যে। কবিতার জন্য মোট ৪ বার পুলিৎজার বিজয়ী, এ কবি, ডার্টমাউথ কলেজ ও হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছিলেন কিন্তু কোনও ডিগ্রী অর্জন করেননি। নোবেল পুরস্কারের জন্য ৩১ বার মনোনয়ন পেয়েছিলেন কিন্তু চূড়ান্তভাবে বিবেচিত হননি। বৃটিশ বংশোদ্ভুত পিতা এবং স্কটিশ অভিবাসী মা'র ঘরে, ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো'তে জন্ম; ম্যাসাচুসেটসের বোস্টনে মৃত্যুবরণ করেছেন। ফ্রস্টের সবচে' উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ দুটির নাম:আ বয়েজ উইল এবং নর্থ অব বোস্টন। . * #RobertFrostPoems . ✔️ . ** [ ছবি: নিউ হ্যাম্পশায়ারের ডেরিতে অবস্থিত ‘রবার্ট ফ্রস্ট ফার্ম'। এখানেই কবি‘West Running Brook''; ‘Tree at My Window' এবং‘Mending Wall'সহ অসংখ্য কবিতা লিখেছিলেন।] . ফটোগ্রাফার: Craig Michaud

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.