আত্মকথনের মতো ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
আমি তো নিজেরি সাথে পাপ করি নিজে
পাপে পাপে পূর্ণ হয়ে অপূর্ণতা পাই
যে আমি একাকী জেদে
শস্যনাশে গেছি, গেছি স্বপ্ননাশে
বিনাশের বিন্যাসে
আত্মনাশে গেছি, গেছি সর্বনাশে
পতনের দিকে দ্রুত হেঁটে যেতে যেতে
সহসাই মনে হলো—
নাম ধরে কে যেন পেছন থেকে ডাকে!
আসলে ডাকেনি কেউ
কখনও ডাকে না
ডাকবে না...
Bu şiiri puanla
Henüz puan verilmemiş