আটপৌরে জবাব ।। সারা লুই পেরসন

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
. যা কিছু দেখতে পাচ্ছি কেবলই দূরত্ব, মাঝখানে নেই কোনই শূন্যস্থান, বিপুল পাথর বিশ্রামের ঠাঁইহীন, সাংঘাতিক জলপ্রপাতও গর্জনবিহীন। আঁধার-অধিগৃহীত আসমানে আলো নেই, যখন হাঁক পাড়ছি হচ্ছে না কোনই প্রতিধ্বনি, অসহায়, হারিয়ে যাচ্ছে, ডুবন্ত বালির অতলে, বৃষ্টির পরও ফুটছে না রঙধনু। দু'জনেরই ভগ্ন হৃদয়, হারিয়ে যাচ্ছে প্রেম, সুবিচার নেই মিথ্যাসমূহে, জ্ঞাত সত্যেও কোনও উপশম নেই, প্রশ্নগুলো লটকে আছে আটপৌরে জবাবে। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * সারা লুই পেরসন [১৪ অক্টোবর ১৯৬৬ - ]: বৃটিশ কবি। জন্ম যুক্তরাজ্যের টেলফোর্ডে। পনের বছর বয়সে তার পরিবার দক্ষিণ আফ্রিকায় চলে যায়। বিবাহোত্তর জীবনে কয়েক বছর ডেনমার্কে কাটিয়েছেন। বসবাস করেছেন লন্ডন ও লীডসে। বর্তমানেওয়েলিংটনে বাস করছেন। পেরসনের প্রথম কবিতাগ্রন্থ: A Silver Lining . #SarahLouisePerssonPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.