বীজ ।। পলা মিহান

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
বীজ ।। পলা মিহান ● . বাসন্তী উষ্ণতার প্রথম দিন আর আমি একটা বাড়ির ছায়াচ্ছন্নতা থেকে পা বাড়ালাম বাগানে, যে বাড়িতে মৃত্যুবরণ করেছে প্রত্যাশা ঝড়ের ক্ষয়ক্ষতি হিসাব করার জন্য, খুঁজে দেখার জন্য কী কী টিকে আছে। আর খুঁজে পেলাম কিছুটা লুপিন ফুলের বীজ, যেগুলো গেল হেমন্তে বপন করার ছিলো প্রত্যেক দানা একটা করে বৃষ্টিবিন্দু ধরে আছে যেন শান্তি বা প্রতিশ্রুতি তুলে ধরছে, হঠাৎ কৃতজ্ঞ হয়ে উঠলাম আর যদি বিশ্বাসী হতাম একটা প্রার্থনা করতাম ঈশ্বরের কাছে। কিন্তু বিশ্বাসী নই, বীজের ক্ষমতাকে আশীর্বাদ করলাম, এর নৈমিত্তিক, দরকারি সহনক্ষমতাকে, আর আশীর্বাদ করলাম সূর্যের শক্তিমত্তাকে, ভূগর্ভের সাথে তার গোপন শলাপরামর্শকে, আর ধন্যবাদ জানালাম গ্রহ-নক্ষত্রকে, কেননা, শীতঋতু শেষ। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * পলা মিহান (১৯৫৫ -) : আইরিশ কবি ও নাট্যকার। . * #PaulaMeehanPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.