বিকল্প ।। রহমান হেনরী
R
0
Altın Yaprak
[ সঞ্জীব পুরোহিতকে- -]
গ্যালাক্সিতে বসে আমরা বিয়ার পান করবো, আর
অাপেলঝুলন্ত একেকটা নক্ষত্র ছিঁড়ে
টাপুস-টুপুস ছুঁড়ে মারবো
মহাশূন্যসাগরে, ঢেউয়ের মাথায়
দুই শতাব্দীকাল, এমনই ছিলো পরিকল্পনা
কিন্তু যুতসই রকেট বানাতে পারছি না ব’লে
আমাদের সামান্য এই বাসনা, কিছুতেই
সফল হতে পারছে না
বিকল্পস্বরূপ, অামাদেরকে এখন ঈশ্বরবিশ্বাসী হতে হবে
প্রতিপালনের প্রতীজ্ঞায়, এ যাবৎ জ্ঞাত
সবগুলো ধর্মে মনোনিবেশ করতে হবে
কেননা, আমরা তো গ্যালাক্সিতে বসে
বিয়ার পান করতে চাই, অার
নক্ষত্র ছোঁড়াছুঁড়ির একটা খেলা খেলতে চাই
মহাশূন্যসাগরে
Bu şiiri puanla
Henüz puan verilmemiş