বৈরিতা ।। এডগার লি মাস্টার্স
R
0
Altın Yaprak
বৈরিতা ।। এডগার লি মাস্টার্স
●
.
গ্রামে বসে যদি তোমরা মনে করো আমার কাজগুলো সুন্দর,
যে স্যালুনসমূহ এবং তাসের জুয়া বন্ধ করেছে,
বৃদ্ধা ডেইজি ফ্রেসারকে টেনে হিঁচড়ে বিচারপতি আর্নেটের সামনে হাজির করেছে,
অসংখ্য ধর্মযুদ্ধে মানুষের পাপ বিশোধন করেছে;
তা হলে কেন কোটিপতির কন্যা ডোরাকে,
এবং বেঞ্জামিন পেন্টিয়ারের অকর্মা ছেলেকে,
তাদের অপবিত্র বালিশের ভেতর রাত্রিকালে আমার কবর খুঁড়তে দাও?
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* এডগার লি মাস্টার্স (২৩ আগস্ট ১৮৬৮ - ৫ মার্চ ১৯৫০) : মার্কিন কবি, নাট্যকার, গদ্যলেখক, আইনজীবী ও জীবনীকার।
.
*
#EdgarLeeMastersPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş