ছায়াপথের প্রণয়পঙক্তিমালা ।। আদ্রিয়ান হেনরি
R
0
Altın Yaprak
উষ্ণ করো তোমার পদযুগল সূর্যাস্তের আঁচে
শয্যায় প্রবেশের আগে
কালপুরুষের আলোয় পড়ো তোমার পুস্তক
মাথার সুরক্ষা নাও লুব্ধক নক্ষত্রে
তারপর হাত বাড়িয়ে সুইচ বন্ধ করো গ্রহগুলোর
অামরা দেখবো একে একে বিদায় নিচ্ছে ওরা
চুম্বন করো আর বলো ভালোবাসো আমাকে
অস্তগামি শেষ সূর্যের আভায়
খুব প্রত্যূষে দুজনেই জেগে উঠে দেখবো
যাত্রা শুরু হলো নতুন এক মহাবিশ্বের
* Bengalized by Rahman Henry
* Original:
Galactic Lovepoem - by Adrian Henri
Bu şiiri puanla
Henüz puan verilmemiş