চৌচির হয়ে যাচ্ছে বদ্বীপ ।। রহমান হেনরী (In Bengali)
R
0
Altın Yaprak
জাহাজ ভেঙ্গে যাবার পর, ঢেউ ও স্রোতের বিপরীতসাঁতারে
যারা পৌঁছে গিয়েছিলো কূলে, আমরা এখন আবার
তরণীবিমুখ ওইসব সাহসী নাবিকের কথা বলি:
সবুজ বনভূমি, ঋদ্ধ প্রান্তর, পাখি আর
দূরন্ত সব অশ্বারোহীদের কথা বলি;
আর দেখি, দলবদ্ধ কিম্ভূতপ্রাণিরা
সবৃক্ষমাটি খাচ্ছে, নদী গিলছে
ভূমিকম্পে চৌচির
হয়ে যাচ্ছে
বদ্বীপ
Bu şiiri puanla
Henüz puan verilmemiş