।। ডাকাত ।।
R
0
Altın Yaprak
অমারাত্রে ভিখারীটির ঘরে
ডাকাত এলো, চোর ও রাজার ছেলে,
বললো:
' রে, তোর মেয়েটি সেকেলে;
ওকে একটু সাজতে-গুঁজতে বল! '
মেয়ের দেহে, মেয়ের মনে,
উঠানে-কদম্ববনে,
তখন বৃষ্টি ঝরে...
গোঙানী নেই, ফোঁপানী নেই,
শুধু মেয়ের দু'চোখ ছলোছল,
বিনা মেঘেই
অন্ধকারে বিজুলী চমকায়;
মেয়েকে তো ঘরে রাখাই দায়!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş