ড্যাফোডিলগুলোর উদ্দেশ্যে ।। রবার্ট হেরিক (Bengali Version)

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
_______________ (উৎসর্গ: সময়ের সংক্ষিপ্ততাকে পুনসজ্ঞায়িত করে দিলো যে, আমার মহারানী ব্রজসুন্দরী, আমার নাজিয়া পারভিন-কে) __________ উজ্জ্বল ড্যাফোডিলগুলো, যত দেখি, ভিজে ওঠে চোখ, কতই না দ্রুত চলে যাও; যেন খুব প্রত্যূষে উদিত-সূর্য, আলোর আনন্দ দিতে দিতে বিকেলের দেখা নাহি পাও। থাকো, আরেকটু বেশি থেকে যাও, দ্রুত ধাবমান এই দিনের সোনাও ঝরে গেলে, কী এমন ক্ষতি? তখন উঠবে বেজে সান্ধ্য-সামগান; একসাথে সেরে নেবো সন্ধ্যা-আরতি, তোমাদেরই সাথে হবো আমরাও ম্লান। তোমাদেরই মত এক সংক্ষিপ্ত জীবন, আমাদের যৌবন, বসন্তকালের মত, এসেই আবার চলে যায়; এমন চকিতে, যেন বৃদ্ধিগুলি চলে যায় ক্ষয়-স্পর্শে ফের, তোমরা যেমন যাও, হায়, যে-কোনও জীবন ফিরে যায়। আমরাও মরে যাই। তোমাদের প্রস্ফুটিত মুহূর্তগুলির মত দ্রুত পলকে শুকিয়ে যাওয়া, যেন কোনও গ্রীষ্মকালের বৃষ্টিকণাগুলি, পতনমাত্রই নাই, শুকিয়ে দিয়েছে, দৈত্য-হাওয়া। আমাদের ছোট্ট জীবন ভেবে দ্যাখো, হয়তো এমন: ভোরের শিশির যেন; মুক্তার মত জ্বলে থাকা__ পলক ফেরালে নাই, পলক ফেরালে সব ফাঁকা। ______________ * Bengalized by Rahman Henry ** Original: To Daffodils - Poem by Robert Herrick

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.