এই আমিটা আমি নই ।। র্যামন হিমেনেৎজ (Bengali Version)
R
0
Altın Yaprak
এই আমিটা আমি নই।
আসল আমি সে
পাশাপাশি হাঁটে অদৃশ্যমানতায়,
দেখা হয় মাঝেমধ্যে,
আবার ভুলেও যাই যাকে;
আমার মুখরতার সামনে যে নির্বাক,
যখন ঘৃণায় জাগি, ক্ষমার মিষ্টি বিলায় যে,
আমার গৃহবাসকালে যে ঘুরতে বেরোয়,
আসল আমি সে
আমার মৃত্যুতেও যে দাঁড়িয়ে থাকবে।
* Bengalized by Rahman Henry
* Original:
I Am Not I- Poem by Juan Ramón Jiménez
Bu şiiri puanla
Henüz puan verilmemiş