এই ছন্দ ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
এই ছন্দ তোমার জন্য, দীপিকা,
গদ্যরচিত
আসমানকে আমরা জহরজর্জরিত
আর সমুদ্রকে বানিয়েছি
রক্তপরিখা
এটুকু স্বীকারোক্তি না-পেয়ে
পাখিরাও যদি দিগন্তবিবাগী
তবে আর কী রইলো আমাদের?
মৃত-প্রজাপতির ডানা উড়ছে
পূর্বাভাসহীন ঝড়ে
আহ! কী আশ্চর্য!
দ্যাখো, দ্যাখো, ওগুলোই তো
আমাদের আসমানী কেতাবের পৃষ্ঠা!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş