একটি পাতা রেখো ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ
ঋতুর চাপে সব ফেলো না
একটি পাতা রেখো
সবুজ সোনা,
আমার জন্য মাঠের পাশে থেকো
সূর্য আমায় হিংসে করে
আগুন ঢালে শিরে
সেই বিপদে মগজ ঢাকবো
তোমার পত্র ঘিরে
কার্বনে দণ্ডিত আকাশ
এসিড-বৃষ্টি ঝরে
অক্সিজেনের উৎস হইও
ছোট্ট আমার ঘরে
মাঠের ভেতর গলছি যখন
আমার দিকে দেখো
ও সোনাগাছ,
ব্যতিক্রমের একটি পাতা রেখো...
Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ
Bu şiiri puanla
Henüz puan verilmemiş