গিটার ।। ফেদেরিকো গার্সিয়া লোরকা
R
0
Altın Yaprak
●
.
গিটারের কান্না
শুরু হলো।
প্রত্যুষের পানপাত্রাদি
বিচূর্ণিত।
বৃথাই
তাকে নিবৃত করা।
অসম্ভব
তাকে থামানো।
কাঁদছে একঘেঁয়েমিতে
যেমন কাঁদে জল
যেমন কাঁদে হাওয়া
বরফাচ্ছাদিত মাঠে মাঠে।
অসম্ভব তাকে
চুপ করানো।
সে কাঁদছে দূরের কিছুকে
চেয়ে।
দক্ষিণের তপ্ত বালুরাশি
শুভ্র ক্যামেলিয়াদের জন্য প্রতীক্ষা-অধীর।
তীর কাঁদছে লক্ষ্যবস্তু বিনা
সন্ধ্যা কাঁদছে সকালকে না পেয়ে
আর কাঁদছে প্রথম মৃত পাখিটি
বৃক্ষশাখে।
ওহ, গিটার!
হৃদয় মরণাহত
পাঁচ পাঁটি খঞ্জরে।
.
●
Bu şiiri puanla
Henüz puan verilmemiş