গোলাপজল ।।নিকোস গাৎজোস
R
0
Altın Yaprak
●
.
যখন সেই অন্যজগতে পৌঁছাবে, মেঘ হয়ো না,
মেঘ হয়ো না, এবং প্রত্যূষের শুকতারা হয়ো,
যাতে দরোজায় অপেক্ষারত তোমার মা, চিনতে পারে তোমাকে।
উইলো ডালের লাঠি নাও, গাঁদাফুলের শিকড়,
গাঁদাফুলের শিকড়, আর জ্যোৎস্নারাতের শীতলতা হয়ে
তোমার তৃষাতুর আঙিনায় ঝরো মধ্যরাতে।
তোমাকে দিয়েছিলাম গোলাপজলের পানীয়, তুমি দিয়েছিলে বিষ,
তুষারের ঈগলছানা, মরুভূমির বাজপাখি।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
*নিকোস গাৎজোস (৮ ডিসেম্বর ১৯১১ - ১২ মে ১৯৯২) : গ্রীক কবি, অনুবাদক ও সংগীত রচয়িতা। জন্ম আর্কেডিয়ায়; মৃত্যুবরণ করেন এথেন্সে।
.
#NikosGatsosPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş