জানুয়ারিতে ।। টেড কুসার
R
0
Altın Yaprak
রাত্রির বরফজমাট মধুচক্রে একটা মাত্র কোষ
আলোকিত, কিংবা আমাদের কাছে এমনটিই প্রতীয়মান হচ্ছে:
তেলতেলে আলো আর নানান সুরভিতে ভরা এই ভিয়েতনামি ক্যাফেটিকে
যার বর্ণিল আকার অজস্র ফুলের ধারণা দেয়।
অট্টহাসি আর উচ্চস্বরের কথাবার্তা, জোড়া-কাঠির টকাশ টকাশ।
কাচের দেয়ালগুলোর ওপাশে, শীতার্ত নগরী
পুরনো নড়বড়ে কাঠের সেতুর মতো ক্যাঁচরক্যাঁচ শব্দ তুলছে।
অামাদের সবার নিচে দিয়ে তীব্র বেগে বয়ে যাচ্ছে প্রবল হাওয়া।
যত বড় জানালা, ততবেশি কাঁপুনি।
*Bengalized by Rahman Henry
** Original: In January- Poem by Ted Kooser
Bu şiiri puanla
Henüz puan verilmemiş