জেব্রা ক্রসিংয়ে ।। রহমান হেনরী

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
জেব্রা ক্রসিংয়ে ।। রহমান হেনরী ● . রক্তজবা পিষে দিলে, ভেতরে যে রং আর রূপ আর রস সুন্দরের চিত্রকলা খোলে; কিংবা খুব নিরিবিলি পেকে-ওঠা পুঁইফল অফসেট পেপারের ঘঁষা খেয়ে, নিমেষেই যে কবিতা লিখে ফেলে; অকস্মাৎ, তীব্র আক্রোশে হয় অগ্নিলাল ঈশানের ঝড়ের সংকেত; অন্তরে ফাঁপর লাগা আনচান সেরকম দিনে, মনে করো— জেব্রা ক্রসিং ধরে পার হচ্ছি: হৈ-চিৎকার— আর আমার মস্তিষ্কে এলজেব্রা, হিসাবপদ্ধতি ফেলে, মানুষের যাপন-রহস্যে ধেয়ে যায়— দু'পাশে কোথাও কোনও বন নেই, আফ্রিকা বা বতসোয়ানা নয়; তবু দেখো, কোত্থেকে, অবিনাশী জেব্রাজুটি এসে, আমাকে তাগিদ দিচ্ছে: ‘‘জলদি করো— অরণ্যান্ধ নগরীর এইসব ছায়া-পথ, ঘুণাক্ষরেও নিরাপদ নয়; অধিক আলোর দিকে যেতে হবে। উদয়নে, মার্তণ্ড সূর্যকেও অনুমতি প্রার্থনায়, যেখানে অপেক্ষা করতে হয়— সে কেমন অন্ধকার? —এই বুঝে, দ্রুত পা চালাও! '' তখন, নিশুতি; রাজপথ, চিন্তারাশি, মানুষ ও বন্যপ্রাণি: খণ্ড-বিখণ্ড ঝরে পড়ে... এলজেব্রা করতে করতে, চলে যাচ্ছি— ইরানে ও প্রাচীন মিশরে— . ● . #রহমানহেনরী; #RahmanHenry . [Algebra: (from Arabic "al-jabr")literally meaning "reunion of broken parts".]

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.