জীবন সুন্দর ।। ল্যাংস্টন হিউস (Bengali Version)

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
আমি নদীর কাছে, নদীর কাছে গেলাম, বেশ কিছুক্ষণ বসে থাকলাম পাড়ে। ভাবনা ভাবার চেষ্টাতে খুব ব্যর্থ হয়ে গেলাম, ঝাঁপ মেরে তাই তলিয়ে গেলাম জলের অন্ধকারে। প্রথম বারে উঠে এলাম আর চেঁচালাম বিকট তারস্বরে! দ্বিতীয় বার উঠে এলাম আর কাঁদলাম অনেক শব্দ ক'রে! জল যদি না থাকতো অমন ঠাণ্ডা ও কড়কড়ে হয়তো আমি ডুবেই যেতাম, হয়তো যেতাম মরে। ঠাণ্ডা ছিলো, সে-জল ছিলো ঠাণ্ডা ও কড়কড়ে। উন্মুক্ত লিফট ধরলাম আমি উঠে গেলাম ষোলতলের 'পরে। ভেবে নিলাম প্রিয়তমার কথা আর ভাবলাম লাফ দিয়ে যাই পড়ে। দাঁড়িয়ে গেলাম আর চেঁচালাম অনেক উচ্চস্বরে! দাঁড়িয়ে গেলাম আর কাঁদলাম বিকট শব্দ ক'রে! এটা যদি না হতো খুব উঁচু তেমন কিছু হয়তো আমি লাফই দিতাম, হয়তো যেতাম মরে। কিন্তু এটা অনেক উঁচু স্থান, উঁচু ছিলো ঘর! কাজেই আমি তখন থেকে বেঁচেই আছি আজও, ধারণা হয়, বেঁচে থাকবো আরও। প্রেমের জন্য সারতে পারতাম আত্মহত্যার কাজও__ বাঁচবো বলেই জন্মেছিলাম ভেবে নিতে পারো। যদিও তুমি শুনছো আমার আর্তনাদের স্বর, এবং হয়তো দেখছো আমার কান্না সারাক্ষণ__ যদি দ্যাখো, মরে যাচ্ছি এতো কিছুর পর, খামটি মেরে ধরবো, প্রিয়া, অনিন্দ্য জীবন। জীবন সুন্দর! ওয়াইন যেমন! জীবনই সুন্দর। * Bengalized by Rahman Henry ** Original: Life Is Fine - Poem by Langston Hughes

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.