কবিকে দাঁড়াতে হবে ।। রহমান হেনরী
R
0
Altın Yaprak
গোপন দীর্ঘশ্বাস মহোত্তম কবিতা হতে পারে,
অস্বীকার করছি না; কিন্তু
কবিকে দাঁড়াতে হবে বুক টান করে
রাজপথে
হত্যার নির্দেশের মুখোমুখি
যুদ্ধের ময়দানে
উৎপীড়ন, নৃশংসতা, নির্যাতন
স্বপক্ষীয় হলেও
তার কোনও নিরপেক্ষতা নেই
আমতা আমতা নেই
প্রয়োজনে, নিজেরই বিপক্ষে
কবিকে দাঁড়াতে হবে, সরব
তাকে দাঁড়াতেই হবে দলিত মানুষের পক্ষে
Bu şiiri puanla
Henüz puan verilmemiş