কবিতা ।। নিচিতা স্তানেস্কু
R
0
Altın Yaprak
কবিতা ।। নিচিতা স্তানেস্কু
●
.
কবিতা রোরুদ্যমান চোখ
রোদনরত কাঁধ
সেই কাঁধের সজল চোখ
ক্রন্দনরত হাত
সেই হাতের কান্নারত চোখ
বিলাপময় হৃৎপিণ্ড
সেই হৃদিমূলের অশ্রুভেজা চোখ।
ওহ, বন্ধুরা,
অশ্রু কবিতা নয়
স্বয়ং কান্নাই কবিতা
অনাবিষ্কৃত চোখের কান্না
সেই চোখের অশ্রু
যা অবশ্যম্ভাবীরূপে সুন্দর
যা অবশ্যই আনন্দায়ক।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* নিচিতা স্তানেস্কু (৩১ মার্চ ১৯৩৩ -১৩ ডিসেম্বর ১৯৮৩) : রোমানিয়ান কবি ও প্রাবন্ধিক। জন্ম প্রাওভার প্লোয়েস্তিতে; মৃত্যুবরণ করেছেন বুখারেস্তে।
.
* #NichitaStănescuPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş