কবিতা যখন পৌঁছে যায় ।। চার্লস বুকাওস্কি

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
● . সহস্রজনের হাত ধরে কবিতা যখন আরও আরও সহস্রের মর্মে ঢুকে যায় তোমরা উপলব্ধি করো যে খুব সামান্যই সৃজন করেছো তোমরা। কবিতা নেমে আসে বৃষ্টিতে, রোদে, যানজটে, রাত্রিগুলোতে এবং বছরের পর বছর দিনগুলোতে, অজস্র মুখমণ্ডলে। তাকে পরিত্যাগ করাই সহজ হবে যাপন করার চাইতে, ওসব কবিতার সাথে এখন আরও একটা পঙক্তি জুড়ে দেয়াটা এরকম যে, একজন পিয়ানো বাজাচ্ছে বেতার যন্ত্রের ভিতরে, ভালো কবিরা [কবিতায়] কথা বলেছে খুবই কম আর বস্তা-পঁচারা, ঢের ঢের বেশি। . ● . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * চার্লস বুকাওস্কি [১৬ আগস্ট ১৯২০ - ৯ মার্চ ১৯৯৪]: পুরো নাম: হেনরি চার্লস বুকাওস্কি। জার্মানিতে জন্মানো মার্কিন কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার। . * #CharlesBukowskiPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.