খেকশিয়ালদের উদ্দেশে ।। চার্লস বুকাওস্কি
R
0
Altın Yaprak
●
.
আমার জন্য দুঃখ কোরো না।
আমি দক্ষ,
তুষ্ট মানুষ।
দুঃখিত হও ওইসব অন্যদের জন্য
যারা
গুঞ্জনে তোলে
অভিযোগ
যারা
আসবাবপত্র সাজানোর
মতো
প্রতিনিয়ত
পুনর্বিন্যস্ত করে
নিজেদের জীবনকে।
ঠক-আয় সঙ্গিসাথীদের
এবং
ফুটানি দেখায়
ওদের
বি-ভ্রান্তি
চিরন্তন
এবং সেটা
স্পর্শ করবে তাদেরকেও
যাদের সাথে
ওরা ওঠাবসা করবে।
সাবধান হও ওদের থেকে:
ওদের টোপ-শব্দগুলোর
একটা হলো
‘প্রেম'।
এবং তাদের থেকেও সতর্ক হও
যারা নির্দেশনা নেয়
শুধুই
ঈশ্বরের
কেননা তারা তো
নিজস্ব জীবনযাপনে সম্পূর্ণত
ব্যর্থ হয়েছে।
আমার কথা ভেবে দুঃখ পেও না
কেননা আমি তো একা
কেননা, এমনকি
ভয়ঙ্করতম
মুহূর্তগুলোতেও
হাস্যরস
আমার
সঙ্গী।
কুকুরের পশ্চাদমুখি
হাঁটন আমি
আমি
ভেঙে যাওয়া ব্যাঞ্জো
ওহিওর টলিডোতে
তিরতির কম্পমান
টেলিফোনের তার আমি
আমি এমন এক মানুষ
আজ রাতে যে
সেপ্টেম্বর মাসের
খাবার
খাচ্ছে।
তোমাদের সহানুভূতি
সরিয়ে রাখো একপাশে।
ওরা বলে
যীশুকে
ঊর্ধে তুলে ধরেছিলো
জল:
তোমাদের মাঝে
টিকে থাকাটা
বরং
প্রায় ভাগ্যবান
হবার মতো ব্যাপার।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* চার্লস বুকাওস্কি [১৬ আগস্ট ১৯২০ - ৯ মার্চ ১৯৯৪]: পুরো নাম: হেনরি চার্লস বুকাওস্কি। জার্মানিতে জন্মানো মার্কিন কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
.
* #CharlesBukowskiPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş