কুমড়ো ফুল ।। কো উন (Bengali Version Of Pumpkin Flower)
R
0
Altın Yaprak
একজন কাব হিসেবে মনের আনন্দে
সংজ্ঞায়িত করেছি সৌন্দর্য বলতে যা বুঝতাম।
প্রতিবার, কোনও রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই
ঘোষণা দিয়েছি: সৌন্দর্য এরকম, কিংবা:
এটা হলো সৌন্দর্যের বিরুদ্ধাচার।
সৌন্দর্যের নানারূপ তত্ত্বের ভেতরে পাগলের মত
ছুটে বেড়িয়েছি।
অথচ ওসব সৌন্দর্যতত্ত্বের ভেতরে
সৌন্দর্য ছিলোই না কখনও।
আলো জ্বালিয়ে রেখে
ঘুমিয়ে পড়েছি আমি।
দিনগুলোর ভেতর দিয়ে বয়ে গেছে কতই না ভয়!
এখন থেকে সৌন্দর্যের যে কোনও সংজ্ঞা
কঠোরভাবে পরিহার করবো!
দূর হও সংজ্ঞায়ন!
সংজ্ঞায়ন তফাৎ যাও!
যেন সৌন্দর্যকে কখনই সংজ্ঞায়িত করা যায় না!
গ্রীষ্মের বৃষ্টিময় হপ্তাগুলোতে
কুমড়ো লতাগুলোয় ফোটেনি কোনই ফুল।
এখন বৃষ্টির দিন অতিবাহিত
আর বহুদিন শেষে একটা ফুল ফুটেছে,
এর ভেতরে প্রকম্পিত হচ্ছে এক মৌমাছি,
এর বাইরে কম্পমান আমি।
কুমড়ো ফুলে উদ্বেলিত জীবনের সমগ্রতা:
তুমিই প্রকৃত সৌন্দর্য!
*Bengalized by Rahman Henry
** Original:
Pumpkin Flower- Poem by Ko Un
Bu şiiri puanla
Henüz puan verilmemiş