লাফিয়ে বেরোচ্ছে অশ্বদল ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
কতদিন কুয়াশা মোড়ানো...
তবু দ্যাখো, মাঠে মাঠে
লকলকে তৃণ-উন্মাদনা
মেঘের ঝালর ফুঁড়ে
লাফিয়ে বেরোচ্ছে অশ্বদল
পৃথিবীর দিকে দিকে
আজ আবার টগবগে যৌবনের ঋতু
জীবন্মৃত আধিকারিকের দিন
হয়তো ফুরিয়ে এলো
হয়তো নতুন কোনও
আনন্দ-উৎসব শুরু হবে!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş