মাঠে সোনার ধান ।। রহমান হেনরী
R
0
Altın Yaprak
ধানের শীষে মুক্তা হাসে
শিশিরদানায় শত
রৌদ্র ছোঁড়ো সূর্য, এবার
জাগুক হৃদয়ব্রত
ধানের দানায় দুধ জমেছে
দানব ফড়িং ঝাঁক
চাই না বরাবরের মত
চোষন দিয়ে যাক
ধানের শীষে মুক্তা হাসে
মাড়া্ই শেষে চিটা
বছর বছর দেখলো শুধু
উঠান, গোলা, ভিটা
ফড়িং রোখো, ফড়িং রোখো
মাঠে সোনার ধান
ফলবে আবার, আকাশ-বাতাস
গাইবে নতুন গান
Bu şiiri puanla
Henüz puan verilmemiş