মমতার আয়ু ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
স্তব্ধতা থেকে তুলে নাও নিনাদের সবটুকু ননী
হেমন্তঋতুর মত সংক্ষিপ্ত সৌন্দর্য্যবিস্তারী
একটি দুপুর দাও মমতার আয়ু
পূণ্যতমা,
আমার জীবনে এসে বেজে ওঠো, গান
নাতিদীর্ঘ দুপুরের সমগ্রতা যাপনেই
দীর্ঘায়ু জীবনের সকল মর্যাদা লাভ হলো
এই কথা উৎকীর্ণ করে রাখি, ঝিমধরা বাষ্প-পাথরে
Bu şiiri puanla
Henüz puan verilmemiş