মনোষ্কামনা ।। লুইস গ্লুক
R
0
Altın Yaprak
●
.
মনে পড়ে সেই সময়টা যখন তুমি ভবিতব্যের কাছে নিজের মনোবাঞ্ছা প্রকাশ করেছিলে?
আমিও অনেক বাসনা ব্যক্ত করি।
সে সময় প্রজাপতি সম্পর্কে তোমাকে
মিথ্যা বলেছিলাম। সব সময় অবাক হয়ে ভাবতাম
ভাগ্যের কাছে কী চেয়েছিলে তুমি।
আমি যে মনোবাঞ্ছা করেছিলাম সে ব্যাপারে তুমি কী ভাবো?
জানি না। আমি ফিরবো কি-না,
কোনওভাবে শেষমেশ আমরা আবারও একাকার হবো কি-না।
ভাগ্যের কাছে আমি সেটাই চেয়েছিলাম যেটা সর্বদাই চাই।
আমার মনোষ্কামনা ছিলো আরেকটি কবিতা।
.
.
* লুইস গ্লুক [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.
●
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
.
** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেথ গ্লিক
Bu şiiri puanla
Henüz puan verilmemiş