নিউ ইয়র্কে জেগে থাকা ।। মায়া এঞ্জেলো
R
0
Altın Yaprak
বাতাসের বৈরীতায়
পর্দাগুলো ইচ্ছা বিপরীতে নড়ছিলো,
শিশুরা ঘুমাচ্ছিলো,
স্বপ্ন বিনিময় করছিলো
বেহেস্তী হুরদের সাথে। নগরী
জেগে থেকে নিজে নিজেই ঘষা খাচ্ছিলো
সাবওয়ের হাতলে; আর
আমি, সতর্কধ্বনি, যুদ্ধের গুঞ্জনের মতো
জেগে থাকলাম,
প্রত্যূষের মাদুরে শায়িত সটান,
অযাচিত ও অবহেলিত।
* Bengalized by Rahman Henry
** Original:
Awaking In New York- Poem by Maya Angelou
Bu şiiri puanla
Henüz puan verilmemiş