নকশী রুমাল ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
এই নাও শত রঙ সুতার কাটিম
সোনামুখি সুঁই
শিস্তি আঙুলে পরো
সুচিকর্মে কথা নয়, কাজ
উত্তর পশ্চিম কোণে পুরনো পুকুর
বাঁশঝাড়, পীতরাজ-দেবদারু গাছের জঙ্গল
সন্ধ্যা-শীত দুজনেই হাতে হাত
সবেগে এগিয়ে আসছে আমাদের দিকে
এ শীতেই তৈরি হোক নকশী রুমাল
দূর-সংস্কৃতি থেকে যারা আসছে
প্রত্যেকের হাতে হাতে তুলে দেবো
আমাদের দক্ষতার এই স্যুভেনির
Bu şiiri puanla
Henüz puan verilmemiş