অনেক বছর পর ।। টেড কুসার
R
0
Altın Yaprak
আজ, দূর থেকে, দেখলাম তোমাকে
হেঁটে চলে যাচ্ছো, এবং নিঃশব্দে
একটা ঝলমলে হিমবাহের মুখমণ্ডল
সমুদ্রে তলিয়ে গেল। একটা প্রাচীন ওকগাছ
উপড়ে পড়লো কুম্বারল্যান্ডে, মাত্র এক মুঠো
অবশিষ্ট পাতা নিয়ে, আর এক বৃদ্ধা রমণী
মুরগিগুলোর উদ্দেশ্যে খুদকুঁড়ো ছিটাতে ছিটাতে
চকিতে তাকালো কয়েক সেকেন্ডের জন্য, ছায়াপথের
অন্য প্রান্তে, আমাদের সূর্যটার তের গুণ বড়
একটা নক্ষত্র, জ্যোতির্বিদদের চোখের রেটিনায়
সবুজ একটা আলোকবিন্দুর ধারণা জন্মিয়ে
বিস্ফোরিত হলো আর মিলিয়ে গেল
যেমন সে দাঁড়িয়ে আছে এই হৃদয়ের উন্মুক্ত মিনার শীর্ষে
কিন্তু কাউকে বলা যাচ্ছে না এই কথা।
* Bengalized by Rahman Henry
* Original: After Years- Poem by Ted Kooser
Bu şiiri puanla
Henüz puan verilmemiş