অনিঃশেষ ।। জেরেমি হোর্সফোর্ড
R
0
Altın Yaprak
অনিঃশেষ ।। জেরেমি হোর্সফোর্ড
●
.
উন্মুক্ত আছে আমার হৃৎপিণ্ড।
এর অবচেতনের সাথে সময় কাটাও।
তুমি নিরাপদ এখানে।
সময়ের অনিঃশেষ বালুকারাশি ধরে হাঁটো আমার সাথে।
আমাদের অন্তরের কথা বাণী পাক।
কল্পনার হাতে সীমিত সময়। সময়ের দিগন্ত এক পরবর্তী ভাবনা।
তোমার চোখ দুটোর আকাশগঙ্গা প্রতিফলিত করছে এক অনিঃশেষ ভ্রমণকে।
যখন তোমার সঙ্গে দেখা, ইতোমধ্যেই গোটা একটা জীবতকাল অতিক্রম করেছি আমরা।
অনাগত প্রজন্মের মনে আমাদের গল্প থেকে যাবে চিরদিন।
অন্তিম অব্দি আমার হৃদয়ে থাকবে তুমি।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* জেরেমি হোর্সফোর্ড (? ? -) : লন্ডনে বসবাসরত বৃটিশ কবি ও গদ্যলেখক।
.
*
#JeremyHorsfordPoems
.
Bu şiiri puanla
Henüz puan verilmemiş