অনুসিদ্ধান্ত ।। রহমান হেনরী (Poem In Bengali)
R
0
Altın Yaprak
কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না...
ইচ্ছে হলেই কাঁদাও তুমি, কান্না সহজ;
পাখির মতো ওড়াও দেখি! হাসাও দেখি!
সুখের স্রোতে মাতাল হৃদয় ভাসাও দেখি!
সহজ না
দুঃখ সহজ,
হত্যা সহজ,
জীবন সহজ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না...
ভাবতে পারো অনেক সহজ, অ-নে-ক সহজ
বুক-ঝিনুকে মুক্তা হওয়া; সহজ না
ভালবেসে পাথর বুকে ফুল ফোটানো সহজ না...
Bu şiiri puanla
Henüz puan verilmemiş