ওজিমান্দ ।। পার্সি বিশী শেলী (Bengalized By Rahman Henry)
R
0
Altın Yaprak
ওজিমান্দ ।। পার্সি বিশী শেলী
বাঙলায়ন: রহমান হেনরী
সুপ্রাচীন দেশ থেকে উঠে আসা পরিব্রজ লোক, তার সাথে হয়েছিলো দেখা,
বলেছিলো: ' বিশাল ও দেহহীন, শুধু তার এক জোড়া পাথরের পা
দণ্ডায়মান আছে মরুভূমি জুড়ে। নিকটেই বালুর ওপরে, একা একা
অর্ধ-ডুবন্ত, বিচূর্ণিত মুখ পড়ে আছে; যার ভ্রূকুটিতে মাখা
আর কুঞ্চিত ঠোঁট এবং সে ঠোঁট থেকে ঝরে-পড়া অবজ্ঞাসূচক আজ্ঞা
বলে দিচ্ছে, স্থপতিটি এ-লোকের অনুভূতি জানতেন, যেন তার নখই দর্পন,
প্রাণহীন এই বস্তজুড়ে আজও টিকে আছে অনুভবগুলি, মুদ্রিত, তাজা;
সে-আবেগ এঁকে যাচ্ছে নির্মিত-হাত, পুষ্টি দিচ্ছে প্রস্তরিত-মন।
আর তার স্তম্ভমূলে যেন, ফুটে ওঠে এইসব বাণীর আভাস:
' ফারাও সম্রাট আমি, ওজিমান্দ, রাজাদের রাজা:
দৃষ্টিগোচরে আনো আমার কীর্তিকে, যে তুমি প্রমত্ত শক্তি, যে তুমি হতাশ! '
পাশে তার, টিকে নেই কিছু। চারপাশে ধ্বংস আর ক্ষয়, নাচে ঘুরে ঘুরে
বিশাল বিস্তীর্ণ এক ধ্বংসস্তুপে, সীমাহীন শূন্যতার গাঢ় দীর্ঘশ্বাস,
নির্জন-নিঃসঙ্গ বালু-সমতল বিস্তারিত ছড়িয়ে-ছিটিয়ে আছে বহুদূর জুড়ে।
# Bengalized by Rahman Henry
@ Rahman Henry
Bu şiiri puanla
Henüz puan verilmemiş