অভয়দাস লেন ।। রহমান হেনরী
R
0
Altın Yaprak
একটা সড়ক খুঁজতে বেরিয়েছিলাম
অভয়দাস লেন, পেলাম না।
সমগ্র পুরান ঢাকা তন্নতন্ন করে খুঁজলাম
এপাশে রামকৃষ্ণ মিশন, ওপাশে স্বামীবাগ
এদিকে হাটখোলা, ওদিকে জর্জগলি__
সব আছে; শুধু অভয়দাস লেন নেই
সেই থেকে
দিনে-রাতে, স্বপ্নে-জাগরণে
প্রকাশ্যে-গোপনে, চোখে ও মনে
আমি শুধু অভয়দাস লেন খুঁজি, পাই না
নিজদেহের হাড়হাড্ডি খুঁড়ে, একটা সুড়ঙ্গ বানিয়ে
নেমে পড়ি: টিকাটুলি থেকে মাণিক নগর
ইত্তেফাক থেকে গোলাপবাগ চৌরাস্তা
কোথাও আর অভয়দাস লেন খুঁজে পাই না
Bu şiiri puanla
Henüz puan verilmemiş