পরীর গান ।।ইউলিয়াম শেক্সপীয়ার

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
. পাহাড় ডিঙিয়ে, উত্তরের উপত্যকায়, ঝোপের সমগ্রতায়, বুনোগোলাপের ভ্রূণে ভ্রূণে, নগরোদ্যান ছাড়িয়ে, শাদামাটা জায়গায়, বন্যার জলে জলে, প্রত্যেক শিখা আগুনে, অনিবার্য ভ্রমণ করছি স্থানে-অস্থানে, চন্দ্রাবর্তের চে' বেশি দ্রুতযানে; আর আমি পরীর রানীর জন্য করছি আয়োজন, তার স্বর্ণ-পানপাত্র সবুজ শিশিরে না ভরছে যতক্ষণ: গোঘন্টি ফুলগুলো বেড়ে উঠছে যেন তার পোষ্যস্বরূপ; দেখো সবে, সোনালি বর্ণের সেই ছাপ অপরূপ; ওইসব প্রাণবন্ত গাঢ় ফুটকী হয়ে উঠবে অমূল্য রতন: ওদের পরিত্রাতৃ পরী দিচ্ছে এমন যতন, সেখানে আমিও যাবো কিছুটা শিশির-বিন্দু ভিক্ষা করে নিতে, এবং ঝুলিয়ে দেবো মুক্তাদানা একেকটি গোঘন্টির কানের লতিতে। . . #বাঙলায়ন: #রহমানহেনরী; #RahmanHenry . * ইউলিয়াম শেক্সপীয়ার (২৬ এপ্রিল ১৫৬৪ - ২৩ এপ্রিল ১৬১৬) : ষোড়শ শতাব্দীর বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা। ইংরেজি ভাষার মহোত্তম এই কবিকে জগদশ্রেষ্ঠ নাট্যকার গণ্য করা হয় এবং আজ অব্দি পৃথিবীর সর্বাধিক উদ্ধৃত কবি ও নাট্যকার তিনি। . #WilliamShakespearePoems . [ফুলটির বিষয়ে: ১. ইউলিয়াম শেক্সপীয়ার বলেছেন: Cowslip/Cowslips; ২. বাঙলায়নে ফুলের নাম: গোঘন্টি] .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.