প্রেম এক অসুস্থতা ।। স্যামুয়েল ড্যানিয়েল

R Rahman Henry Rahman Henry
0 Altın Yaprak
. ● . প্রেম এক অসুস্থতা দুর্দশাময় ত্রাস, সকল প্রতিকার অযথা; অজস্র কর্তনে তবু বেড়ে ওঠা গাছ, উৎকৃষ্ট প্রয়োগে ব্যাপক শূন্যতা। কেন সে এমন? মরে যায়, যত বেশি উপভোগে আসে, উপভোগে না এলে সে, কাঁদে হতশ্বাসে— ওহ হো আমার মন! প্রেম এক মনোযন্ত্রণা, চিরস্থায়ী ঝড়; জোভ [জুপিটার] একে বানিয়েছে এমন ঘরানা ভালো নয়, পূর্ণ নয়, উপবাসও নয় অতঃপর। কেন সে এমন? মরে যায়, যত তাকে উপভোগে আনি, উপভোগে না এলে তার, হতাশা কাতরানরি— ওহ হো আমার মন! . ● . . #বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry . * স্যামুয়েল ড্যানিয়েল (১৫৬২ - ১৪ অক্টোবর ১৬১৯) : ইংরেজ কবি, অনুবাদক ও ইতিহাসবেত্তা।স্যামুয়েল লাতিন থেকে ইংরেজিতে সাহিত্য অনুবাদ করার ভিতর দিয়ে নিজের লেখক-জীবনের সূচনা ঘটিয়েছিলেন।ইংল্যান্ডের সমারসেটে টনটোন এলাকায় জন্ম। পড়াশুনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। লর্ড হাভার্ড পরিবারে পারিবারিক শিক্ষক হিসেবে কাজ করেছেন। সমারসেটের বেকিংটনে তিনি মৃত্যুবরণ করেন। . * . * #SamuelDanielPoems .

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.